
প্রকাশিত,২১,মে,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২০ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি, কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা শ্রীবরদী সীমান্তের লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০০টি ইয়াবা উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় গারো পাহাড়ের লাউচাপড়া এলাকায় অভিযান চালান। ওইসময় বিজিবি ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৯০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি, কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার মো. জাকির হোসেন শুক্রবার সকালে ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


