
প্রকাশিত,০৪, মার্চ,২০২৪
রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর
মাদারীপুরের শিবচরে রাতের আঁধারে ৪ কাঠা জমির ফলন্ত শসা গাছ উপড়ে ফেলে ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে উপজেলার
চরশ্যামাইল গ্রামের কৃষক মোঃ গোলাম ফারুক(সুমন)এর জমিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী কৃষকের।
গোলাম ফারুক সুমন ওই গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী জানান, এলাকার ১০ জন যুবক নিয়ে প্রায় ১ বছর ধরে গড়ে তোলেন একটি শসা ক্ষেত। এক মাস আগে নতুন করে ৪ কাঠা জমিতে শসা চাষ শুরু করেন। এরিমধ্য গাছগুলোতে ফল ধরতে শুরু করেছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে পরিচর্যা শেষে বাড়ি চলে যান সুমন ও তার কর্মীরা। সোমবার সকালে ক্ষেতে এসে সব শসা গাছের মাথা কর্তন দেখতে পান। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার দাবী করে ক্ষতিগ্রস্ত কৃষক।


