
প্রকাশিত,০৫, অক্টোবর,২০২১
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে।ট্রাক চালক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে সামনা সামনি ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।
মঙ্গবার(৫অক্টোবর)দুপুরে উপজেলার জামতলা মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে। অপরজন যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)রাকিব শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা মাদ্রাসা মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে।
বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি সিএনজি জামতলা-সামটা মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৫/১০/২১


