print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, নভেম্বর,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

 যশোরের শার্শায় কভার্ড ভ‍্যান (ট্রাক) ও মটরসাইকেল দূর্ঘটনায় হাবিব (২৬) গুরুতর আহত ও রিমন হাসান রাকিব (৩২) নামের একজন নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার সময় যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানকে দ্রুত গতির একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় এই দূর্ঘটনা ঘটে।

নিহত রিমন হাসান রাকিব যশোর পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে এবং যশোর শহরের হামিদপুরের হাবিব গুরুতর আহত হয়।

নাভারন হাইওয়ে থানার সাব-ইসন্সপেক্টর সিদ্ধার্থ চ‍্যাটার্জি জানান,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের-কে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিব-কে মৃত্যু ঘোষনা করেন এবং গুরুতর আহত হাবিব এর উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

৭/১১/২৩