
প্রকাশিত,২৫, জুলাই,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই পতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে ।
শনিবার(২৫শে জুলাই)সকাল ১১টার সময়
শার্শা উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও সপ্তাহের উদ্বোধন করেন শার্শা উপজেলা প্রশাসন।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের প্রথম প্রহরে যশোর কোলকাতা প্রধান সড়কের শার্শা বাজার এলাকায় এক বর্ণাঢ্য র্যালী প্রদক্ষিত হয়।
পরে উপজেলা কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে সাবলীলভাবে মৎস্য সপ্তাহের বিষদ আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম আকিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতাসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবি।
শেখ কাজিম উদ্দিন
বেনাপোল, যশোর
২৫/৭/২৩


