print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১২,অক্টোবর ২০২১

খুলনা জেলা প্রতিনিধি ঃ

শারদীয় উৎসবে জঙ্গি হামলার কোন আশংকা নেই
অনাকাংখিত ঘটনা প্রতিহতের জন্য সর্বচ্ছ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে- র‌্যাব মহাপরিচালক

শারদীয় উৎসবে জঙ্গি হামলার কোন আশংকা নেই। সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে এই ধরনের কোন আশংকা পাওয়া যায়নি। তবে এই উৎসবকে কেন্দ্র করে সর্বচ্ছ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

যে কোন প্রকার অনাকাংখিত ঘটনা প্রতিহত করার জন্য- র‌্যাব মহাপরিচালক। আজ সন্ধ্যা ৭ টায় খুলনা মহানগরীর সোনা পট্রি পূর্জা মন্ডপ পরিদর্শন ও কেক কাটা অনুষ্টান শেষে এ কথা বলেন।
সিংক – (চৌধুরী আব্দুল্লাহ আল মামুন , র‌্যাব ,মহাপরিচালক )
এই সময় তিনি আরো বলেন ,শারদীয় উৎসবকে কেন্দ্র করে র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা তৈরীর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব সর্বক্ত দায়িত্বরত রয়েছে।
সেই ধারা বাহিকতার অংশ হিসেবে আজ খুলনার মন্ডপ পরিদর্শন করা হচ্ছে। এই সময় খুলনার বিভাগীর কমিশনার , রেঞ্জ ডিআইজি , পুলিশ কমিশনার , জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। ###
বাবুল আকতার
খুলনা।