print news || Dailydeshsomoy

প্রকাশিত

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে নির্ধারিত স্থান পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।
এ সময় তিনি প্রস্তাবিত স্থানটি ঘুরে দেখেন এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি কার্যকর ও আধুনিক নিরাময় কেন্দ্র স্থাপনের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি দপ্তরের কমকর্তা কমচারি ও বিএনপির স্থানীয় নেতাকমীদের উপস্থিতি ছিলো উপচে পড়ার মতো। এক নজর মন্ত্রীকে দেখা’র জন্য নারী পুরুষ ছেলে মেয়ে সকললেই ছুটে আসে। প্রচন্ড গরম উপেক্ষা করে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রিয় নেতাকে স্বাগত জানায় ফুলে ফুলে সিক্ত করে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা বিএনপির নেতা কমীরা তাদের প্রিয় নেতা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয় কে।