print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের জরাজীর্ণ অবস্থা।
সমাজসেবা দপ্তর সেবা দিতে গিয়ে নিজের সেবা করার কথা ভুলে গেছে? পাটগ্রাম উপজেলা সমাজসেবা দপ্তরের জরাজীর্ণ ভবনটির দেয়ালের রং ও প্লাস্টার খুসে পড়ে গেছে। দেখলে মনে হবে পরিত্যক্ত একটি ঘর।অথচ ও-ই জরাজীর্ণ দপ্তরে কয়েক যুগ ধরে অফিস করে আসছে। জনগণের সেবা দিতে গিয়ে নিজের দপ্তরের কথা ভুলে যায় অফিসাররা। জরাজীর্ণ ভবনটি দ্রুত সংস্কার করার জন্য মাননীয় ০১ আসনের সংসদ মহোদয় এ-র সুদৃষ্টি কামনা করছি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান উপজেলা সমাজসেবা কার্যালয়। প্রতিদিন বিভিন্ন সরকারি সেবা নিতে এখানে আসেন অসংখ্য মানুষ। তবে সরেজমিনে দেখা গেছে, কার্যালয়টির ভবনের বিভিন্ন অংশের অবস্থা বেশ জরাজীর্ণ।
ভবনের কোথাও পলেস্তারা খসে পড়েছে, দেয়ালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত, জানালার কাচ ভাঙা এবং দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবের চিত্রও চোখে পড়েছে।
জনগণকে সেবা দেওয়ার এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

জনস্বার্থে দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হোক।