print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, মার্চ,২০২২

মোঃ ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব দেওয়ান (৩৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব ওই গ্রামের মৃত রফিক দেওয়ানের ছেলে। জানা গেছে, খাদ্যগুদামে দিনমজুর হিসেবে শ্রমিকের কাজ করতো তৈয়ব। আর এই উপর্জনের টাকায় তার সংসার চলতো।

স্থানীয়রা জানায়, বাড়ির পুকুরে পানি কম থাকায় রোববার সকালে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে মটারের মাধ্যমে পানি আনার জন্য তার দিয়ে ঘরের বৈদ্যুতিক মিটারে সংযোগ দেয় তৈয়ব নিজেই। ডোবার পানি সেচ করার পর মাছ ধরতেও চেয়েছিলেন তিনি। কিন্তু পানি সেচের পর মিটার থেকে মটারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে ঘটনাস্থলেই মারা যান৷

পরিবারের লোকজন জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর পর তৈয়বের লাশ দেখতে পায় তার স্ত্রী ফাতেমা ও আট বছরের ছেলে তানভীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তারা এখন দিশেহারা।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।