print news || Dailydeshsomoy

প্রকাশ, 28/10/2020

রংপুর জেলা প্রতিনিধি ঃ

রংপুরের হারাগাছে স্কুলছাত্রীকে গণ ধর্ষণের ঘটনায় ভিকটিম ডিবি পুলিশের এএসআই রাহেনুলের সম্পুক্তার কথা বলায় রাত সাড়ে ৯ টায় তাকে গ্রেফতার দেখিয়েছে পিবিআই। অপরদিকে আটক অপর দুই আসামী আবুল হোসেন ও আবুল কালাম আজাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাদেরও জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে আশ্রয়দাতা আলেয়া ও সমাপ্তিতে আটক করে জেল হাজতে পাটিয়েছে পিবিআই। এ ঘটনায় ৫ জন আসামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন। তিনি আরও জানিয়েছেন মামলাটি অধিক তদন্তের জন্য গ্রেফতার দেখানো ডিবির এএসআই রাহেনুলকে যে কোন সময় আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।