print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, ডিসেম্বর,২০২২

স্পোর্টস ডেস্ক ঃ
মেসি, ম্যাজিকে দুর্দান্ত দাপটে ৩_০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে আবারো বিশ্বকাপের ফাইনালে উঠলো আর্জেন্টিনা। গতবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে কোনরকম ছাড় না দিয়ে মেসি এবং আলভারেজ জাদুতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে মেসিরা।

২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালের পর আবারো মেসির সামনে সুযোগ আসলো বিশ্বকাপ ট্রফি জয়ের। দুর্দান্ত মেসি যেভাবে আগাচ্ছেন তাতে বোধহয় ভাগ্যদেবতা তার দিকে মুখ তুলে তাকাতেও পারেন।

ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়া বল দখলে রাখলেও ম্যাচের সুযোগ তৈরি করতে পারেননি তারা। কিন্তু সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে ওঠে আর্জেন্টিনা।

খেলার ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের ফারুণ এক পাস থেকে ডি বক্সের ভেতর বল পান আলিলভারেজ। আলভারেজকে ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। রেফারি সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান।

স্পট কিক থেকে মেসি গোল করে আর্জেন্টিনাকে ৩৩ মিনিটে (১-০) এগিয়ে নেন। এই বিশ্বকাপে এটি তার ৫ম গোল। তাছাড়া সব মিলিয়ে বিশ্বকাপে ১১টি গোল করলেন মেসি।

খেলার ৩৯ মিনিটে মাঝমাঠ থেকে মেসির পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ক্ষিপ্র গতিতে বল নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল নিশ্চিত করে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

৬৯ মিনিটে মাঝ মাঠ থেকে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে গোলের জন্য দৌড় শুরু করেন মেসি। ডি বক্সের মধ্যে থাকা আলভারেকে বলটি পাস করে দেন মেসি। বলটি পেয়ে কোনো ভুল করেননি আলভারেজ। তিনি দুর্দান্ত শটে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটা তার চতুর্থ গোল।

বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। দুই পরিবর্তন নিয়ে এদিন একাদশ সাজান আর্জেন্টাইন কোচ স্কালোনি।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পারেদেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

ক্রোয়েশিয়া একাদশ: ডোমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদরিচ, পাসালিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।