
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
গত ২৭নভেম্বর পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পঞ্চম ধাপের এই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এপর্যন্ত দুইজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই দুইজন হলেন ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মাহফুজ আলম(৪০) ও একই ওয়ার্ডের বাসিন্দা মোঃ মামুনুর রশিদ(২৮)
আজ রোববার (৫ডিসেম্বর) ১১টার দিকে ওই দুইজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করে তা সাড়ে ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জমা দেন।
মাহফুজ আলম বলেন, আমি সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৫নংওয়ার্ডের বর্তমান মেম্বার। আমি এই ওয়ার্ডের অনেক উন্নয়ন কাজ করেছি। জনগণের সমর্থনেই আমি আবারও মেম্বার প্রার্থী হয়েছি। এই ওয়ার্ডের জনগণ আমাকে খুব ভালবাসেন। আমি আশা করছি এইবারোও জনগণ মূল্যবান ভোট প্রদান করে আমাকে পুনরায় নির্বাচিত করে এই ওয়ার্ডের আরো উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দান করবেন।
মোঃ মামুনুর রশিদ বলেন, আমি সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের জনগণ ভালবাসেন বলে জনগণের সমর্থনেই আমি মেম্বার প্রার্থী হয়েছি। আমি আশা করছি এই ওয়ার্ডের জনগণ তাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করে এই ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দান করবেন।


