
প্রকাশিত,১১, এপ্রিল,২০২৪
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
উপজেলা সহকারী কমিশনার ভূমির গাড়ী হামলার আসামী, ভূমিদস্যু, মাদক সম্রাট ফিরোজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন মেম্বারের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উত্তর পেন্নই গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা জানায়, গত শুক্রবার (৫ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের উত্তর পেন্নই গ্রামের ভূমিদস্যু, মাদক সম্রাট সন্ত্রাসী ফিরোজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন মেম্বারের চাচাতো ভাই, মুক্তু মিয়ার ছেলে মানিক মিয়া,বারু মিয়ার ছেলে ইব্রাহীম মিয়া উত্তর পেন্নই পুরাতন বাজারের লাখ মিয়ার দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই দোকানদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে দোকানে তালা লাগিয়ে দেয়। এতে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়।
উক্ত ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য এবং গ্রামবাসীকে হয়রানি করার লক্ষ্যে গত রবিবার(৮ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টায় আনোয়ার হোসেন মেম্বার ও তার সহযোগীরা নিজের বাড়িঘর পরিকল্পিতভাবে ভাংচুর করে মামলা করার ক্ষেত্র সৃষ্টির চেষ্টা করছে। উত্তর পেন্নই গ্রামবাসীকে জিম্মি করার জন্য এই মিথ্যে ঘটনা সাজিয়েছে। এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ হিসেবে গত মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনা ভূমির গাড়ী হামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী,ভূমিদস্যু,মাদক সম্রাট ফিরোজ মিয়ার ছেলে আনোয়ার মেম্বারের শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে মৃতঃ মিজানুর রহমান ছেলে মোনাফ মিয়ার, মৃতঃ নুরুল ইসলাম ছেলে আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম(১০০), মালেক মিয়ার ছেলে হাবিল ভূইয়া,মুতঃ শিরাজুল ইসলাম ছেলে আবদুল মোতাল্লেব, কনু মিয়ার ছেলে রিয়াজুল ইসলামসহ শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।


