print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, জানুয়ারি,২০২৩

এস.এম জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহের মুক্তাগাছায় পুর্বশত্রুতার জেরে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে থানা পুলিশ।

গত ১৩ জানুয়ারি রাতে উপজেলার ভট্রবাড়ী এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ তানভীর সরকার (২৪)
তার সহযোগী মোঃ জুবায়েদ হোসেন, রাকিবুল হাসান,আকাশ মিয়া ও মানিক মিয়াদের নিয়ে প্রতিবেশী জয়দা এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২৫) কে পূর্ব শত্রুতাবশতঃ ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাতে গুরুতর আহত করলে,তার ডাক চিৎকারে আশপাশের লোকজন পরবর্তীতে মুক্তাগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘেষনা করেন।

মুক্তাগাছা থানায় নিহতের বাবার দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা নং-১৯, তারিখ-১৪/০১/২০২৩খ্রি. ধারা- ১৪৩/৩০২/৩২৬/৩৪ দন্ডবিধি রুজু করতঃ থানা পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে এক ঘন্টার মধ্যে মূল আসামী মোঃ তানভীর সরকার (২৪) ও তার সহযোগী আসামী জুবায়েদ হোসেন (২৫) কে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকুসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অফিসার ইনচার্জ আব্দুল মজিদের দিক নেতৃত্বে এস আই শামছুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হত্যা কান্ডের সাথে অভিযুক্ত দু জনকে এক ঘন্টার মধ্যে আটক করে।পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দ্রুততম সময়ে হত্যাকান্ডের আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় মুক্তাগাছা থানা এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে এবং পুলিশের এই তৎপরতা বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

এস.এম জামাল উদ্দিন শামীম
স্টাফ রিপোর্টার

তাং-১৬.০১.২০২৩