print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১০-১২-২০২০
মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:

বুধবার (০৯ ডিসেম্বর) মানিকগঞ্জ পৌর এলাকার শীববাড়িস্থ আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম আপেল এর বাসভবনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী রমজান আলী কে সমর্থন জানিয়ে বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী জন সমাবেশ আয়োজন করা হয়। জনসমাবেশে সুলতানুল আজম আপেল এর অনুসারী হিসেবে পরিচিত হাজারের অধিক দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগন অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে মেযর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্তাশ্যী ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল।
তবে দলীয় মনোনয়ন ঘোষণা হলে নৌকা প্রতিক মেলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক মেয়র রমজান আলীর। দলের হাই কমান্ডের সিগ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান সুলতানুল আজম খান আপেল।
তবে পৌরসভা নির্বাচনে একজন শক্তপ্রতিদন্দ্বী এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নির্বাচন থেকে সরে যাওয়ায় নির্বাচনের মাঠে উৎসবের পরিবেশ কিছুটা ম্লান হয়েছিল,,,, সেই মলিনতাকে আবার উৎসবে রুপদিতে নৌকার বিজয়ের লক্ষে আনুষ্ঠানিক ভাবে মাঠে নামলেন সুলতানুল আজম খান আপেল।
অনুষ্ঠানটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্তহয়ে মানিকগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন দলীয় নেতাকর্মীদের নৌকার বিজয়ের লক্ষে একত্রিত হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, মেয়র প্রার্থী হিসেবে সুলতানুল আজম আপেল যোগ্যতা সম্পূর্ন ছিলেন কিন্তু দল যেহুতু প্রার্থী হিসেবে রমজান আলীকে নির্বাচিত করেছে তাই সকলে মান অভিমান ভুলে নৌকার বিজয় নিশ্চিৎ করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এসময় সুলতানুল আজম তার বক্তব্যে বলেন, আমি প্রার্থী হিসেবে দলের নিকট মনোনয়ন প্রার্থনা করেছিলাম। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার দল যেহুত রমজান ভাইকে মনোনয়ন দিয়েছে সেহেতু আমি বঙ্গবন্ধুর একজন আদর্শিক কর্মী হিসেব দলীয় সিগ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিৎ করতে সর্ব শক্তি দিয়ে কাজ করব ইনশাল্লাহ।
এসময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রমজান আলী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। দিন শেষে আমরা সবাই একত্র হয়েছি,, এই একতাবদ্ধ শক্তি নিয়েই কাজ করব। আপেল একজন দক্ষ সংগঠক,, আমি আর আপেল আমরা সম্মিলিত ভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং আমাদের নেতা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন কে মানিকগঞ্জ পৌরসভায় নৌকার বিজয় উপহার দিব।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দীন সরকার, জেলা ওলামা মাশায়েক পরিষদের সম্মানিত মহাসচিব ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব বশির রেজা, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, বিশিষ্ঠ ব্যবসায়ী জানাব মোঃ হানিফ আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব লাভলু মিয়া, বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব আয়নাল হক, জেলা নাগরিক ও পেশাজীবি ঐক্য পরিষদের মহা সচিব জনাব ওলিয়ার রহমান সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং সাধারণ জনগণ।