
প্রকাশিত,২৩,মে,২০২১
উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার ২নং বারাকপুর ইউনিয়নের রাধামাধবপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইস্কেন মোল্লার ছেলে, মাদক সম্রাট উজ্জ্বল মোল্লা (২২) দীর্ঘদিন যাবত আড়ুয়া,রাধামাধবপুর, কামারগাতি সহ-আসে পাশের কয়েকটি এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছে।
উঠতি বয়সের তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, গাঁজা, ইয়াবার মত নেশাজাতদ্রব্ব, প্রথমে বিনা পয়সায় পরে মাদকে আকৃষ্ট হলে বিক্রি করে, ঐ তরুনদের মাঝে।তার কথামত না চললে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এলাকায় গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী।
৯নং ওয়ার্ডের ইউ পি সদস্য জনাব মোঃ হায়দার আলী মোল্লা, উক্ত মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাঁধা দিলে, তার দলবল সহ – ইউ পি সদস্য ও তার কর্মীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে। উক্ত উজ্জ্বলের বিরুদ্ধে এর আগেও উজ্জলের বিরুদ্বে দিঘলিয়া থানায় মাদক মামলা দায়ের করা হয়েছিল।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে মাদকের উপর জিরো টলারেন্স। সেখানে প্রশাসন নিরব কেন। উক্ত এলাকার সাধারন মানুষের ভিতর খোবের সৃষ্টি হয়েছে। প্রশাসনের নাকের ডগায় কি ভাবে উজ্জ্বল মোল্লা মাদকের রমরমা ব্যবসা ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, পার পেয়ে যাচ্ছে।
এলাকার সাধারন মানুষের দাবি, উক্ত উজ্জ্বল মোল্লাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করুন এটাই এলাকার সাধারন মানুষের দাবি ।


