
প্রকাশিত,১৭, মার্চ,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কোরআন খানি, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নগরীর শান্তিনগর আল মানার এতিমখানায় এ কর্মসূচি পালন করা হয়। ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) এ. কে. এম জাহাঙ্গীর আলম শেখ ও মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ শাহরিয়ার আলম পাপ্পু, সহ-সভাপতি আব্দুল আওয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সোহান, যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান নাঈম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ফরাজী তানজিন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম সানি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন লিখন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আসিফ সাজ্জাদ, আইন বিষয়ক সম্পাদক এড. মতিউর রহমান ফয়সালসহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ প্রমুখ।


