
প্রকাশিত,১৮, ফেব্রুয়ারি,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহঃ
বিএনপি জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরূদ্ধে মহানগর আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় জয় বাংলা চত্বরে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিত-উর রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি।প্রধান অতিথির বক্তব্যে মারুফা আক্তার পপি বলেন, আমরা শান্তির বাংলাদেশ চাই, আমরা উন্নত বাংলাদেশ চাই। আর এ কারণেই আমাদের শান্তি সমাবেশ। এ শান্তি সমাবেশের একটাই লক্ষ্য বিএনপি জামাতের সকল সন্ত্রাস নৈরাজ্যকে প্রতিহত করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করা।
শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি জামাত দেশে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ছাড়া কিছু দিতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্টিত হয়ে আমাদের দিয়েছেন উন্নয়নশীল বাংলদেশ, স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নারীর ক্ষমতায়ন, কৃষকের অধিকার ইত্যাদি। বাংলাদেশে আওয়ামী লীগ মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া, বাংলাদেশ আওয়ামী লীগ মানে স্বনির্ভরতা। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মহানগর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে জয়বাংলা চত্বরে আয়োজিত এ শান্তি সমাবেশে যোগদান করেন।


