print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, মার্চ,২০২৩

ময়মনসিংহ প্রতিনিধ ঃ

দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ।

শনিবার বিকেল দুইটা থেকে চারটা পর্যন্ত নগরীর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমতাসীনরা জনগণের সকল অধিকারের স্বাধীনতা হরণ করে নিজেদের দুর্নীতি করার অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে।

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত কর্মসূচীতে অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। কর্মসূচীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।