
প্রকাশিত,১২, মার্চ,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামিলীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আগমন ও জনসভা সফল ও স্বার্থক করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নির্দেশনায় ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহ্ জালাল হৃদয় ও
ও সাধারণ সম্পাদক ফজলুল হক উজ্জ্বল এর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের জনসভায় যোগ দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ময়মনসিংহে জনসভায় যোগদান এবং সফল ও স্বার্থক করার লক্ষ্যেই ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত এর নির্দেশনায়
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দরা একত্রে বিশাল জনসমাবেশে যোগদান করেন। বিশাল মিছিলে নিয়ে ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সকলের উপস্থিতি জনসভা প্রান্তবন্ত ও উৎসবমুখর করে তোলে।


