
প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২৩
ময়মনসিংহ গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে ফাতেমা উরফে পান্না(৩১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার(২ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের
বনগ্রাম গ্রামের মৃত জিল্লুর রহমান মেয়ে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ফারহানা ফারুক, বৃষ্টি ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন রোগীর অবস্থা আশংকায় জনক হওয়াই এবং এখানে সাপে কাটার প্রতিষেদক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়।
নিহতের ভাই , ফাহাদ(২৮) জানান, পান্না মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী । গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাড়ির পাশে রান্না ঘরে কাজ করার সময় বিষাক্ত সাপে কাটে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, বেদনাদায়ক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


