print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, অক্টোবর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত যুবক পৌরসভা ৬ নং ওয়ার্ডের ষোল হাসিয়া, গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ ফারুক(৩০)বলে জানা যায়।
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও প্লাটফর্মে ঢোকার পথে (২১, অক্টোবর) রাত ৯ টায় পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পারাপারের সময় রেলে কাটা পড়ে ফারুকের মৃত্যু হয় বলে জানা গেছে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।