print news || Dailydeshsomoy

সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী বিশ্বের সাড়া জাগানো প্রেম কাহিনীগুলোর মধ্যে অন্যতম। তাদের মতো এরকম অমর প্রেম কাহিনী আরও অনেক রয়েছে। তবে সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীটি একটি বিশেষ কারণে সাড়া জাগিয়েছে। তা হলে মমতাজের জন্য সম্রাট শাহজাহানের বানানো বিখ্যাত সেই আজ আমরা তাজমহলের খুঁটিনাটি তথ্য এখানে তুলে ধরবো।

১। শাহাজাহনের সম্পূর্ণ নাম “শাহেনশাহে আল-সুলতান-আল আযাম ওয়াল খোয়ান আল মুখাররাম, মালিক-উল-সালতানাত, আলা হাজারাত আবুল মুজাফার শাহাব উদ্দিন মোহাম্মদ শাহ জাহান ১, শাহিব-ই-কুরান-ই-শানি, পাদশাহ গাজি জিলুলাহ, ফেরদৌস-আশিয়ানি, শাহেনসাহ-ই-সালতানাত উল হিন্দিয়া ওয়াল মোঘহালিয়া।” সিংহাসনে বসার পর নানান উপাধি যুক্ত হয়েছে নামের সাথে।

২। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী যতটা আলোচিত ততটাই আলোচিত যে, মমতাজ আসলে সম্রাট শাহজাহানের কততম স্ত্রী। উইকিপিডিয়ার মতে, মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের ২য় স্ত্রী। কোথাও বলা হয়েছে মমতাজ শাহজাহানের ৩য় স্ত্রী, কোথাও বলা আছে ৪র্থ স্ত্রী। আসলে কততম স্ত্রী তা কোথাও সঠিকভাবে বলা নেই।

৩। মুঘল সম্রাটকে বিয়ে করার আগে মমতাজের অন্য একজনের সঙ্গে বিয়ে হয়েছিল। মমতাজ মহলের রূপে মোহিত শাহজাহান মমতাজের প্রথম স্বামীকে খুব নির্মমভাবে হত্যা করেন। তারপর মমতাজকে তিনি বিয়ে করেন।

৪। মমতাজের মৃত্যু হয় ১৪ তম সন্তান জন্ম নেওয়ার সময়।

৫। শুনলে অবাক হবেন, যে স্ত্রীকে শাহজাহান এত ভালোবাসতেন, তার মৃত্যুর পর পরই তার ছোট বোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মুঘল সম্রাট। আর এই ঘটনা প্রশ্নবিদ্ধ করছে তার ভালোবাসাকে।

৬। ১৬৫৭ সালে অসুস্থ হয়ে পড়েন শাহজাহান। আর সেসময় সিংহাসনে কে বসবে তা নিয়ে শুরু হয় ভাইয়ে-ভাইয়ে যুদ্ধ। যা ইতিহাসে সামুগড়ের যুদ্ধ নামে খ্যাত। সেই যুদ্ধে একদিকে ছিলেন শাহ জাহানের বড় ছেলে দারা শেক আর অপরদিকে ছিলেন শাহ জাহানের অপর দুই পুত্র, দুই ভাই আওরঙ্গজেব এবং মুর্দ বাক্স। সেই যুদ্ধ চলছিল প্রায় এক বছর।

৭। ছেলে আওরঙ্গজেবের হাতে বন্দী হন সম্রাট শাহজাহান।

৮। শাহজাহান মৃত্যুর পর তার কোনো রাষ্ট্রীয় কবর ছিল না ১৬২৮ থেকে ১৬৫৮ পর্যন্ত।

৯। সম্রাট শাহজাহানের জন্য সমাধিক্ষেত্র বানাতে যে খরচ হতো তা খরচ করার জন্য প্রস্তুত ছিলেন না তার ছেলে আওরঙ্গজেব। তাই তো শাহ জাহানকে কবর দেওয়া হয়েছিল তার প্রিয় বেগম মমতাজ মহলের ঠিক পাশেই, তাজ মহলের এক গোপন কুঠুরিতে।

১০। তাজমহল তৈরিতে মানুষের পাশাপাশি হাতিও কাজ করেছিল। এ মহান কীর্তির ভাগিদার ১০০০ হাতী, যারা নির্মাণের জন্য মার্বেল পাথর পরিবহনে নিয়োজিত ছিল।

সূত্র: বোল্ড স্কাই এবং পোস্টোবার