
প্রকাশিত,২১মে,২০২১
মোঃ আল-আমিন // ভোলা জেলা প্রতিনিধিঃ
আজ ২১-০৫-২০২১ তারিখ বিকাল ০৩:০৫ ঘটিকায় ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এস আই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স ভোলা সদর মডেল থানার পৌরবাপ্তা ১নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য সহ আসামী ১৷ শান্ত দে (২৬), পিতা-কৃষ্ণ পদ দে, সাং- পৌরবাপ্তা ০১ নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা ও জেলা- ভোলা কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।


