
প্রকাশিত,১৯, জুলাই,২০২১
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোল স্থলবন্দরে ঈদ উপলক্ষ্যে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা চার দিন ভারতের সাথে বন্ধ থাকছে বাণিজ্যক কার্যক্রম।তবে এসময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যে সব পাসপোর্টধারী যাত্রীরা দূতাবাদের ছাড়পত্র নিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।
অপরদিকে আমদানি,ররপ্তানী বন্ধ থাকায় ব্যস্ততম বন্দরটি এখন জনশুণ্য। অপ্রিতিকর ঘটনা এড়াতে নজরদারী রয়েছে বন্দরের নিরাপত্তা কর্মী ও পুলিশ।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান,২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকবে২৪ জুলাই থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে বন্দরে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ঈদ ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি,রপ্তানী বন্ধ থাকলেও যারা ভ্রমন নিষেধাজ্ঞার আগে ভারতে অবস্থান করছিলেন তারা দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরতে পারবে। ছাড়পত্র নিয়ে বাংলাদেশিরা যেতে পারবে ভারতে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৯/০৭/২০২১


