print news || Dailydeshsomoy

প্রকাশিত

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোল পোর্টথানার ঘিবা সীমান্ত থেকে ভারতীয় ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাত ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির নিয়মিত টহলদল সীমান্তে টহলরত অবস্থায় ২নং ঘিবা গ্রামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে বিজিবি জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হওয়ায় তার মাথার বস্তা তল্লাশী করে গাঁজা পাওয়া যায়।
আটকৃত আসামি হলেন,বেনাপোল পোর্টথানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম বাবু(২৯)।

পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তির নিকট হতে ৪৩ কেজি গাঁজা এবং ১ টি মোবাইল উদ্ধার করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।এবং আটকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।