
প্রকাশিত,০৪, মার্চ,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বেনাপোল চেকপোস্টে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত কারী পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সহজতর করতে বহির্গমন এবং অন্তর্মুখী যাত্রীদের জন্য ই-গেট উদ্বোধন করেন।
শনিবার(৪মাচ্)বিকাল ৪টার সময় চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনে মূল্যবান বক্তব্য শেষে ই-গেট উদ্বোধন করেন,মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, স্থানীয় সংসদীয় স্থায়ীকমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, বিজিবির মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল হুদা, যশোরের সকল সংসদ সদস্যসহ খুলনা বিজিবি’র সেক্টর কমান্ডার,যশোর বিজবি’র রিজিওন কমান্ডার, যশোরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, যশোর ও খুলনা বিজিবির সিও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন- বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তুলবেন। তারই ধারাবাহিকতায় হাতে লেখা পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্টে রূপান্তর করা হয়েছে। এখন সবার হাতে হাতে এমআরপি পাসপোর্ট তুলে দিয়েছেন। আজকে তারই দিক নির্দেশনায় ই-পাসপোর্টে ও ই-গেট নির্মাণে চলে গিয়েছি আমরা। আরও বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গায় ই-গেট চালু করা হয়েছে। আজকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেট চালু করা হলো। সামনের দিনে ই-ভিসাও চালু করা হবে বলে।
ঢাকা বিমান বন্দরের আঁদলে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রায়২ মাস আগে ২ টি করে উভয় পাশে মোট ৪ টি ই-গেইট স্থাপন করা হয়। সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত বিশেষ ই-গেইট স্থাপনের ফলে ভারত যাতায়াতকারী যাত্রীদের যাতায়াত সহজ হবে।
ইমিগ্রেশন কতৃর্পক্ষ জানিয়েছে ই-পাসপোর্টধারী যাত্রীগন মাত্র ১৮ সেকেন্ডে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করতে পারবেন। ম্যানুয়াল পদ্ধতিতে একজন যাত্রীর সময় লাগে প্রায় ৩/৪ মিনিট।
ই-গেট উদ্বোধন শেষে বেনাপোল বলফিল্ড মাঠে শার্শা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং দেশে মাদক পাচার বন্ধ, জঙ্গি এবং মৌলবাদের উত্থান রুখতে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় রাখার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, দেশের জনগনের অর্ধেক হলো নারী তাই নারীদেরকে ঘরে বন্ধি না রেখে পুরুষের পাশাপাশি কাজে লাগিয়ে নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করেছেন প্রধান ম›ত্রী শেখ হাসিনা।
সবশেষে বিকাল সাড়ে ৫ টায় নোম্যান্সল্যান্ডে মাননীয় মন্ত্রী ভারত বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত পতাকা নামানোর রিট্রিট শিরিমনির মনোঞ্জ অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় যশোরের সকল সংসদ সদস্যসহ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, বিজিবির মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান, খুলনা বিজিবি’র সেক্টর কমান্ডার,যশোর বিজবি’র রিজিওন কমান্ডার, যশোরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, যশোর ও খুলনা বিজিবির সিও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৪/৩/২৩


