
প্রকাশিত,০১,নেভেম্বর,২০২১
জয়, পুরান ঢাকা প্রতিনিধিঃ
বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, একই পরিবারের ৪ নিখোঁজ। এক নারী সহ ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট ফায়ার সার্ভিস। এখনো শিতল নামে এক নারী নিখোঁজ রয়েছে।
নিহতরা হলেন,মা রেখা বেগম ও মেয়ে সানজিদা এবং রেখার বোন শিতলের ছেলে শফিকুল।
সোমবার বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর ফ্যানঘাট এলাকায় সকাল পৌনে ৯টার দিকে বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি।
নৌকার যাত্রীরা সবাই কামরাঙ্গিরচর এলাকা থেকে কেরাণীগঞ্জের খোলামোড়া দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফ্যান ঘাট এলাকায় এই দূর্ঘটনার শিকার হন তারা। পরে ছয়জন সাতরে উপরে উঠতে পারলেও নারী ও শিশু সহ চারজ নিখোজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেন। পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় আট বছর বয়সী একটি মেয়ের শিশুর লাশ।
পুলিশ বলছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা। নিখোঁজ একজনকে উদ্ধারে ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে দুর্ঘটনার জন্য দায়ী মালবাহী নৌযানটি পুলিশ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেরাণীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফারির উপ-পরির্দশক আব্দুস সোবহান।


