
প্রকাশিত, ২০-১২-২০২০
গফরগাঁও প্রতিনিধি ঃ
নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বর্তমান সময়ের আলোচিত গফরগাঁও ছাত্রদল কমিটি ঘটনে এমনি চিত্র ফুটে উঠেছে।
জানা গেছে ময়মনসিংহ জেলার দক্ষিণাংশে সাংগঠনিক শূন্যতা দীর্ঘদিনের। যেখানে জেলা কমিটি সাংগঠনিক শূন্যতা, সেখানে অঙ্গ সংগঠন পূর্ণতা কি করে হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির প্রায় ৬ জন যুগ্ন-আহবায়ক গফরগাঁও উপজেলার।
সে কমিটিতে বলার অপেক্ষা রাখেনা যে জেলার সাংগঠনিক শূন্যতা কতটুকু।
এরই মধ্যে হাইব্রিড নেতার আবির্ভাব হয়েছে। এসব হাইব্রিড নেতাদের হাত ধরেই চোর ডাকাত, ও অযোগ্য ছাত্র নামধারী যারা আজও কলেজের বারান্দায় যায়নি তাদেরকে নাকি ছাত্রদলের আহ্বায়ক কমিটি করার প্রক্রিয়া চলছে।
গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা ছাত্রদলের কমিটিতে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। জেলার নেতৃবৃন্দ গফরগাঁওয়ে বিবাহিত মুক্তার হোসেনকে আহ্বায়ক ও তার ভাই নবী হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার পাঁয়তারা চলছে।
অবিবাহিতদের দিয়ে কমিটি গঠনের ক্রাইটেরিয়া দল থেকে দেয়া হলেও এখানে কোনও কিছুর তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে বিবাহিত ও উপজেলায় অছাত্র সাদেককে এবং পৌরসভায় অছাত্র পাপ্পুকে দিয়ে কমিটি গঠনের তোড়জোড় চলছে ।
এধরনের সাংগঠনিক ভুল সিদ্ধান্ত প্রসঙ্গে
গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন কমিটি না থাকায় গফরগাঁও উপজেলা বিএনপি এখন বহুধারায় বিভক্ত। কমপক্ষে ৭টি ধারায় বিভক্ত নেতাকর্মীরা কেউ কাউকে বিশাস করেন না।
নেতাদের দলাদলিতে দলটির নাস্তানুবাদ অবস্থা। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, দলীয় কর্মসূচী কিংবা দলীয় প্রতিষ্ঠাবাষির্কী কোনটাই পালিত হয় না।
আসন্ন পৌরসভা নির্বাচন ও সামনের ইউপি নির্বাচন নিয়ে নেই কোন দলীয় তৎপরতা । করোনা সংকটের আগেও কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচী পালিত হয়নি। উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কার্যালয় তালাবন্ধ। প্রধান ফটকের তালায় মরিচা ধরেছে আর ভিতরে পোকা মাকড়ের বসতি।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনছার উদ্দিন বলেন, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন পেশাজীবি সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাদের গফরগাঁওয়ের কোটায় ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কারা হয়েছে । তাঁরা সারা বছরই ঢাকা অথবা ময়মনসিংহে থাকেন। তাঁরা যুগ্ম আহবায়ক হয়েই নিজস্ব বলয় তৈরী করার চেষ্টা করছেন। নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে।


