print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭ এপ্রিল, ২০২১

ঝালকাঠি জেলা প্রতিনিধি ঃ

ঝালকাঠির কাঁঠালিয়া কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়া এর মাঠে কাঠালিয়া উপজেলার চেচরী রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী হারুন অর রশিদ জমাদ্দারের সাথে সাংবাদিক প্রশান্ত কুমার দাসের কথা হচ্ছিল এর পরে পাশে থাকা পিতা আলতাফ খানের ছেলে পলাশ খান এর সাথে কথোপকথনে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয় সেই সময় ওই স্থানে উপস্থিত ছিল চেচরী রামপুর ইউনিয়নের বাচ্চু জমাদ্দার সহ ছাত্রলীগের কর্মীরা।

একপর্যায়ে পলাশ খান বলেন আমার বিরুদ্ধে যা ইচ্ছে তাই রিপোর্ট করিস তাতে আমার কোনো আসে আর যায় না।
বিডিনিউজ ওয়ার্ল্ড এর সম্পাদক, নাজমুল হাসান প্রশাসনের কাছে দাবি রাখেন সাংবাদিক প্রশান্ত কুমার দাস কে হুমকি দেয়া সাংবাদিকতার উপরে চরমভাবে ঘৃণা জন্মানো। কথোপকথনের হুমকির সময়ে কোন রকম ভাবে ভিডিও ফুটেজ এবং অডিও রেকর্ড করা হয়নি। এ কারণে সাংবাদিক প্রশান্ত কুমার দাস প্রাণনাশের আতঙ্কে রয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়কে জানানো হলে তিনি বলেন সাবধানে থাকুন।