
প্রকাশিতঃ, ০৪ মার্চ ২০২৩
নিজস্ব প্রতি প্রতিবেদকঃ
বিএনপি,৭ মার্চ নয়াপল্টনে সমাবেশ করবে ।
১০ দফা দাবিতে মঙ্গলবার (৭ মার্চ) ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।
সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা চেয়ে শনিবার পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটি।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আজ শনিবার সারাদেশের মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা হয়।


