print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৭ জানুয়ারি, ২০২১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবানে আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেছে।

আজ ১৭ জানুয়ারী রবিবার সকালে বান্দরবান নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী মনোনয়নপত্র জমা দেন , এদিকে আওয়ামীলীগ এর পাশাপাশি স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে। এরপর একে একে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করে।

রিটার্নিং কর্মকর্তা মো.রেজাউল করিম বলেন, ১৭ জানুয়ারী বিকেল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলরদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নেয়া হবে এবং ১৪ফেব্রুয়ারী অনুষ্ঠিত চতুর্থ ধাপের বান্দরবান পৌরসভা নির্বাচন ইবিএমের মাধ্যমে হবে ভোট গ্রহন এবং বান্দরবানে ৯টি ওয়ার্ডে ২৯ হাজার ৭শত ২৯জন ভোটার এতে অংশগ্রহণ করবে।

জানা যায়, ১৯ জানুয়ারী যাছাই-বাছাই,২৬ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্ধের মাধ্যমে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবে।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান জেলায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।