
প্রকাশিত, ২৮ জানুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে পৌর নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জেলা আওয়ামীলীগে অঙ্গ-সংগঠনকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সম্মেলন কালে উপস্তিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র নৌকা প্রতীকে প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী, আওয়ামীলীগে সহ-সভাপতি আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগে সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদে সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগে সভাপতি অমল কান্তি দাশ, সাধারন সম্পাদক শামসুল ইসলাম,যুবলীগে যুগ্ন-সম্পাদক কেলুমং সহ সংগঠনে নেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারী পৌর নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতা কর্মীকে একসাথে কাজ করা আহব্বান জানান। এইদিকে বহিষ্কৃত দলের উদ্দেশে বলেন,দলের সিদ্ধান্ত না মানা কারনে নির্বাচনে অংশ নেওয়া বিদ্রোহী চারজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে, দলের শৃঙ্খলার বাইরে কোন আচরণকে ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া হবে নাহ বলে জানান আওয়ামীলীগে নেতৃবৃন্দ।
এইদিকে বহিষ্কৃত হলেন,১নং ওয়ার্ডে শহর যুবলীগে সহ সভাপতি আবুল কাশেম, ৩নং ওয়ার্ডের কৃষকলীগে সহ-সভাপতি মহরম আলী,৭নং ওয়ার্ডের পৌর শ্রমিকলীগে সাধারণ সম্পাদক হারুন গাজী, ও ৪,৫,৬নং ওয়ার্ডের পৌর মহিলা লীগের সাধারন সম্পাদক সালেহা বেগম। তবে এই বহিষ্কৃতরা বিদ্রোহী প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছেন।


