
প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২৩
জাকির হোসেন,বানারীপাড়াা//
বরিশালের বানারীপাড়ায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫০ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত এ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, সাতার, দাবা ছেলে ও মেয়েদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতিমা আজরিন তন্বী, পৌরসভার মেয়র এডভোকেট সুভাষচন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জনাব জয়শ্রী কর, সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জনাব কৃষ্ণকান্ত হাওলাদার, বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফকরুল আলম, সৈয়দ কাঠি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জনাব জিয়াউল হাসান, বাকপুর মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক জনাব তরিকুল ইসলাম মিঠু, এম এ লতিফ মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাহামুদুল হাসান, বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত দাস। সকল খেলা পরিচালনা করেন গাভা হাইস্কুলের ক্রিড়া শিক্ষক কে এম সফিকুল আলম জুয়েল, তার সাথে সহকারী পরিচালক ছিলেন নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক জনাব সুজন এবং নাইম ও রাজু।


