print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, মার্চ,২০২৩

আশিকুর রহমান ষ্টাফ রিপোর্টার ঃ

ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আজ শুক্রবার সকাল ১০ টা সময়ে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম তাজ এমপি সভাপতি ত্রান ও দূর্যোগ
মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি।

বিশেষ অতিথি হিসেবে
উপস্থিতি ছিলেন কাজী আতিকুর রহমান নির্বাহী ম্যাজিষ্ট্যাট (ভূমি), বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, কৃষি অফিসার কৃষিবীদ নাছির উদ্দীন,মৎস্য অফিসার সাইদা আক্তার, বাঞ্ছারামপুর পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রঞ্জুন বর্মন,বাঞ্ছারামপুর প্রাথমিক বিদ্যালয়ের টিও নৌশাদ মাহমুদ,
বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমির, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল,বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ আওয়াল
সাংবাদিক চান মিয়া স্যার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাঞ্ছারামপুর উপজেলার শাখার সভাপতি আশিকুর রহমান জামাল স্টাফ রিপোর্টার দৈনিক দেশবার্তা, সজিব,

মজিব,রফিক মিয়া রুহুল আমিন, আস্রাফ স্যার, প্রমূখ। উক্ত শিশু দিবসে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী উপস্থিতি ছিলেন।