
প্রকাশিত, ৮ জানুয়ারি, ২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
লন্ডন প্রবাসী‘উত্তম বিশ্বাস’এর সৌজন্যে স্বর্গীয় বাবু ননী গোপাল বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট “কুল্যাপাড়া প্রিমিয়ার লিগ-২০২১” এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত। কুল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয়।
৪র্থ ম্যাচে খেলাটিতে অংশগ্রহণ করে আশিক সুপার নাইনস বনাম বাজার সমিতি একাদশ।টসে জিতে আশিক সুপার নাইনস ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে আশিক সুপার নাইনস ৮ অভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রানের টার্গেট গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে বাজার সমিতি একাদশ নির্দিষ্ট ৮ অভার খেলে ৫ উইকেটের পতন ঘটিয়ে ৫৭ রান করে এবং আশিক সুপার নাইনস বিজয়ী হয়।
আজকের খেলায় ৪ উইকেট অর্জনের মাধ্যমে “”ম্যান অব দ্য ম্যাচ”” নির্বাচিত হন আশিক সুপার নাইনসের খেলোয়াড় সাগর তরফদার।সে ২ অভার বল করে ৪ টি উইকেট তুলে নিয়েছে।শেষ অভারে মেডেন সহ ৩ উইকেট পায় এবং অল্পের জন্য হ্যাট্রিক করতে পারি নি।
খেলাটির আয়োজকরা জানান, টুর্ণামেন্টটিতে ৫ টি দল অংশগ্রহণ করবে।প্রত্যেক দল মুখোমুখি হবে এবং ৮ ওভারে খেলাটি অনুষ্ঠিত হবে।চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। এছাড়া ম্যান অফ দা ম্যাচ,ম্যান অফ দা টুর্ণামেন্ট, সেরা ব্যাটসম্যান ও সেরা বলারের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।


