
প্রকাশিত,১৭, নভেম্বর,২০২৩
বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের মোংলা পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ ডুবেগেছে । এসময় কার্গোতে থাকা ১২ জন কর্মচারী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে ।
ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিলো । দুপুর আড়াইটার সময় লাইটারটি নদীতে তীব্র বাতাসের কারনে ডুবোচরে আটকে তলা পেটে ডুবে যায় ।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো: মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বানিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি । পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর সোয়া দুইটায় লাইটারটি ডুবে যায় ।
মোংলা বন্দর কতৃপক্ষ জানিয়েছে পশুর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে । #
মোঃ কামরুজ্জামান
বাগেরহাট প্রতিনিধি


