
প্রকাশিত,১২ এপ্রিল, ২০২১
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর তথ্যমতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বাংলাদেশ করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ৯ হাজার ৮২২ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২০১ জনের শরীরে।
সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনের


