
প্রকাশিত, ১০ জানুয়ারি, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খানসামার খামারপাড়া ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন আওয়ামীলীগ।
রবিবার(১০জানুয়ারী) উপজেলার খামারপাড়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবু হরিস চন্দ্র রায় খানসামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, যুবলীগ নেতা সাজু ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক লিটন রহমান লিটু, মোস্তাওফিক আহমেদ শামীম প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ১৯৭২ সালের আজকের এই দিনেই বাংলায় পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা তার যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, দিনাজপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়ের নির্দেশনায় সবসময় খানসামার উন্নয়নে, খানসামার মানুষের সাথে আছি।
এছাড়াও খানসামাবাসীকে আসছে ইউপি নির্বাচনে শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কার প্রার্থীদের সাথে থাকার আহবান জানান তিনি।


