print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, মার্চ,২০২৩

শুভ বসাক, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, পেয়েছি লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ।

মঙ্গলবার সকালে দিবসটি উদযাপনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
তিনি নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার ইতিহাস ও অবদানকে জানাতে পাশাপাশি সকলকে সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে উঠার আহবান জানান। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান বাবু, অন‍্যান‍্য কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সেলিনা আক্তার, ফারজানা ববি কাকলি, সচিব (ভারপ্রাপ্ত) অন্নপূর্ণা দেবনাথ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ. কে. দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দীসহ মসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।