print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, অক্টোবর,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নে ৪,৫ এবং ৬ ওয়ার্ড-এর মহিলা সংরক্ষিত আসনের সৎ,যোগ্য গরীবের আবাসন শাহনাজ আক্তার স্বপ্না। আজ সকাল ১১টায় আটপাড়া নির্বাচন অফিস থেকে বই প্রতিক পেয়েই গ্রামে গ্রামে ভোট প্রদানের জন্য চষে বেড়াচ্ছেন এবং সকলের দোয়া প্রার্থী। শাহনাজ আক্তার স্বপ্না সাবেক সফল সংরক্ষিত মহিলা ওয়ার্ড-এর ইউপি সদস্য ছিলেন এবং তিনি আটপাড়া মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সমাজ সেবক। এ প্রসংঙ্গে সমাজ সেবক, আওয়ামী নেত্রী শাহনাজ স্বপ্না এ প্রতিবেককে বলেন,আমি স্বপ্না সবসময় অসহায়, গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি এমনকি দেশে করোনা প্রাদুর্ভাব যখন থেকে শুরু ঠিক তখন থেকে আমার সামর্থ্য অনূযায়ী সহায়তা করে যাচ্ছি। তিনি আরো বলেন আমি আপনাদের মাধ্যমে আমার ৪,৫ এবং ৬ নং ওয়ার্ডবাসীর কাছে সহযোগীতায় এবং দোয়া প্রার্থী।