
প্রকাশিত, ০১-০১-২০২১
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের গ্রাম পাঠাগার জঙ্গলবাড়ী বাতিঘরের কার্যনির্বাহী পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা মেহেদী কাউসার ফরাজী এবং টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহ-প্রতিষ্ঠাতা আবু সাঈদ ফকির।
শুক্রবার (১ জানুয়ারী, ২০২১ খ্রি:) সকাল দশটায় জঙ্গলবাড়ী বাতিঘরে অনুষ্ঠিত “বার্ষিক সাধারণ সভা ২০২০” –এ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পাঠাগারের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১০ এর ধারা-খ এর বিধি-৫ মোতাবেক আগামী ০১ (এক) বছরের জন্য জঙ্গলবাড়ী বাতিঘরের ১৫ (পনের) সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করেন উপস্থিত সদস্যবৃন্দ।
উক্ত কমিটিতে সভাপতি পদে মেহেদী কাউসার ফরাজী, সহ-সভাপতি পদে নাজমুল হুদা মন্ডল, সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইমামুল হাসান পিয়াস ও আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে নাঈম ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হাসান ও বদিউজ্জামান অর্জিন, প্রচার সম্পাদক পদে সাদিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে ইবায়দুল হাসান পায়েল, তারেক হাসান রনি, সানোয়ার হোসাইন সানি ও রাহাত হাসান নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি গঠন প্রসঙ্গে পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ ফকির বলেন, “কার্যনির্বাহী কমিটি গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। বাতিঘরের শতাধিক সাধারণ সদস্যের মধ্য থেকে যারা সক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সব কাজে থাকতে পারেন, তারাই এই কমিটিতে দায়িত্ব পান।”
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি ও বাতিঘরের প্রতিষ্ঠাতা মেহেদী কাউসার ফরাজী বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের প্রতি অবিচল আস্থা রেখে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে নতুন এই কমিটি কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী”।


