
প্রকাশিত,২৪,মে,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহ ঃ
রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।বুধবার (২৪ মে) বিকেল ৪ টায় নগরীর জেলা পরিষদ থেকে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।পরে মুসলিম ইনস্টিটিউটে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।সমাবেশের পর মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গাঙ্গিনাপাড় মোড় পদক্ষিন করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করবো।বিএনপি নেতার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচি থেকে আবু সাইদ চাঁদকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।এরই মধ্যে প্রধামন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে মামলাটি করেন আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। তবে তাকে এখনো গ্রেফতার করা হয়নি


