print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০জুন,২০২১

মোরশেদ আলম,নোয়াখালী প্রতিনিধিঃ

মুজিববর্ষে ” বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়ন দেশের সকল ভূমিহীন ও আশ্রয়হীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের আওতায় দেশের অন্যান্য স্থানের মতো সোনাইমুড়ী উপজেলাও এই কার্যক্রমের সফল অংশীদার। সোনাইমুড়ী উপজেলা কে ভূমিহীন গৃহহীনমুক্ত করার প্রয়াসে নিকটবর্তী ইউনিয়নের কেঘনা গ্রামের 7.75 একর জায়গায় পুনর্বাসন করা হচ্ছে ১৬৭ টি পরিবারকে।
যেখানে থাকবে ধর্মীয় ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।
যার ফলে প্রতিটি ঘর হয়ে উঠবে ঠিকানাবিহীন মানুষের নিরাপদ ও স্বস্তির ঠিকানা। একই সাথে বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে পুনর্বাসিত হচ্ছে 50 টি পরিবার যেখানে অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ টিউবওয়েল টয়লেট সহ অন্যান্য সুবিধা রয়েছে। দুটি বেড রুম একটি টয়লেট একটি কিচেন একটি বারান্দাও রয়েছে এই সেমিপাকা ঘরে।

রবিবার(২০-জুন) প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খাস জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) উদ্বোধন উপলক্ষ্যে সোনাইমুড়ী উপজেলায় বীর শ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে আলোচনাসভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্সুয়াল উদ্বোধনে অংশ গ্রহন করেন।
উপকারভোগী পরিবার,জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, প্রধানমস্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান, পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা, ওসি গিয়াস উদ্দিনসহ আরো অনেকে।