
প্রকাশিত,২৭,মে,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
পুলিশ ও সাংবাদিক একে অপরের বন্ধু,সমাজ ও দেশ নিয়ন্ত্রনে এদের সেবা অপরিসীম,প্রতিনিয়তই অন্যায় অপরাধ নির্মুল করতে ছুটে চলার নামই পুলিশ ও সাংবাদিক।
সাংবাদিকদের কাজ অপরাধ তুলে ধরা আর পুলিশের কাজ সেই অপরাধ নির্মুল করা।
পুলিশ হতে যেমন ছয়মাস/একবছরের মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন হয়,ঠিক তেমনি সাংবাদিক হতে হলে মৌলিক প্রশিক্ষণসহ সাংবাদিকতার আদর্শলিপি বেশি করে পড়তে হবে বা জানতে হবে।
বাজার থেকে কাপড় কিনে পুলিশের ড্রেস তৈরী করে রাস্তায় দাঁড়ালেই যেমন পুলিশ হওয়া যায়না।ঠিক তেমনি গলায় আইডি কার্ড আর হাতে কলম/ক্যামেরা নিয়ে রাস্তায় বের হলেই সাংবাদিক হওয়া যায়না।সাংবাদিক শব্দটি ছোট হলেও এই পেশাটি মহান ও সাংবাদিকতা অনেক সম্মানজনক পেশা।সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয় বরং একজন আদর্শ সাংবাদিককে বলা হয় জাতির জাগ্রত বিবেক।একজন প্রকৃত সাংবাদিক হতে গেলে অবশ্যই ওই সাংবাদিককে সাংবাদিকতার আদর্শলিপি পড়তে হবে,সেই সাথে সর্বশেষ সংশোধনীসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বইসহ অন্যান্য বই বেশি বেশি করে পড়তে হবে।
কারো সাথে বিবাদ বা শক্রতা করে সাংবাদ পরিবেশন না করে এবং কোনো অপরাধীর পক্ষ না নিয়ে সেই অপরাধীর অপরাধ তুলে ধরে সোপর্দ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে,তখনই সার্থকতা পাবে সাংবাদিকতা।আজ কিছু সংক্ষক বাজে পুলিশ সদস্যদের কারনে গোটা পুলিশ বাহিনির সন্মান নষ্ট হচ্ছে তেমনি কিছু অপেশাদার ও দালালী করা সাংবাদিকদের কারনে দেশের গোটা সাংবাদিক সমাজের সন্মান নষ্ট হচ্ছে।সাংবাদিকদের দালালি ছাড়তে হবে নয়তো সাংবাদিকতা ছাড়তে হবে।সিমিত আকারে কিছু নষ্ট পুলিশ সদস্যদের ভন্ডামি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে তাহলেই সমাজ ও দেশ যাবে এগিয়ে বহুদুর,এবং প্রান ফিরে পাবে সেই শ্লোগানের,পুলিশ জনগণের বন্ধু,পুলিশ কে সমাজের ঘটে যাওয়া দুর্নিতি অসিয়ম সহ সকল প্রকার অপরাধের তথ্যদিয়ে সহযোগিতা করে সমাজ কে ভালো করার আপনারাও অংশিদার হোন।
অতএব,সবাই কে এক মনে করে আপনি সহ আপনারা ভুল করবে না,আমি খারাপ আপনি ভালো,আমাকে সঠিক পথে আনার দায়ীত্ব আপনার তথা আপনাদের কারন সমাজে বা দেশে খারাপের সংক্ষা খুই শিমিত এজন্য আমি আপনি আমরা সকলে মিলে সমাজটাকে সুস্থ্য করে তুলতে আজই ওক্যবদ্ধ হতে হবে,তাহলেই একটি সমাজ আলোর পথ দেখবে বলে মনি করি।


