
প্রকাশিত,৯,মে,২০২১
বেড়া প্রতিনিধি :
পাবনার বেড়া পৌরসভার ৩ নং ওর্য়াড দক্ষিণ বনগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়( ভুট্টো স্কুলের পাশে) বসবাস করেন মাহবুবুল হাসান জুয়েল নামের এক ব্যাক্তি তার বিরুদ্ধে যাতায়াত রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রায় একশত পরিবার ভোগান্তির শিকার হবে।
সাংবাদিকদের এক প্রত্যক্ষদর্শী বলেন আমি সহ অনেক পরিবার ভোগান্তির শিকার হচ্ছি এই রাস্তাটি সকলের চলাচলের জন্য উন্মুক ছিল রাস্তার মাথায় জুয়েল সাহেব এর আঙ্গিনা তার বহুতল ভবনের বেলকনি বাড়ানোর জন্য জায়গা দখল করেছে। এখানে বসবাস কারি কয়েক জন ট্রাকে করে মাটি নেওয়ার চেষ্টা করি ট্রাক প্রবেশ করেনি , রানা বলেন আমি দেওয়ালটা ভেঙ্গে দিতে বলি পরে দেবে । তিনি দিলেন না। তার পরের আঙিনা আমার সে যদি সামনে থেকে রাস্তার জায়গা দখল করে আমরা পিছনের আমরা কি করে আমাদের মালামাল উঠানামা করবে । আমরা কর্তৃপক্ষের নিকট আবেদন করছি তদন্ত সাপেক্ষে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হোক। এ বিষয় জানতে চাইলে জুয়েল বলেন এখানে অন্য কোনো ঝামেলা নেই দলিলে লেখা আছে হাটা চলাচলের জন্য ৫ ফিট জায়গা রাখতে হবে। পাশের ভাই রাখছে আমিও রাখছি। উপরে যাইয়া জায়গা কম ৩ ফিট বাড়াইতে চাচ্ছি বেলকুনির জন্য, সব জায়গা এমন হয়েহচ্ছে । পাশে যে আরো পাঁচজন জায়গা কিনছে চার জনের সাথে কথা হয়েছে। বলছি যে সব বিল্ডিং এ মন হয়,নিয়ম বহির্ভূত না। আপনি ও বের হতে পারবেন আমিও পারবো। এলাকার মুরব্বিরা মানা করলো আপাতত কাজ বন্ধ রাখেছে একটা মীমাংসা হলে কাজ শুরু হবে। তবে জুয়েল সাহেব তার ভুল বুঝতে পারছে তিনি জানান সব ঠিক করে দেবনে যেহেতু সবায় মিলে মিশে বসবাস করতে হবে ঝামেলা না করাই ভাল।
হৃদয় হোসাইন
বেড়া পাবনা


