print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৩-১২-২০২০

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :

দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে অব্যাহতি ও সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
নবগঠিত পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধানকে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামীলীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তাকে দলীয় পদ থেকে অব্যাহতি ও সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা।
আগামী ১০ ডিসেম্বর প্রথমবারের মতো নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।