print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩১, জুলাই,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের দ্বিবার্ষীক সন্মেলন ২৯ জুলাই কর্ণফুলী কমিটিউনিটি সেন্টারে আহবায়ক শামসুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে সদস্য সচিব ইউসুফ নবী টিপুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি, সন্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আকম শামসুজ্জমান চৌধুরী, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম, উপজেলা আওয়ামী সহ সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এজাজ চৌধুরী,  প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইসলাম আহমদ, বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, পটিয়া পৌরসভা শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারন সম্পাদক মোজাম্মেল হক মাজু, নুর মোহাম্মদ, ইকবাল আহমদ, গোলাফুর রহমান, শিরিন আকতার, পাপিয়া চক্রবর্তী, আবদুল রহিম, আলী হোসেন, নুরনবী প্রমুখ। 

সভা শেষে ১৭ ইউনিয়নে কাউন্সিলরগনের  সর্বসম্মতিক্রমে   শামসুল ইসলাম চেয়ারম্যান’কে সভাপতি, ইউনুফ নবী টিপু কে সাধারণ সম্পাদক করে আংশিক পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম 

৩১/০৭/২৩ ইং