print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২,ডিসেম্বর,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম ১২ পটিয়া আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীন রাজনীতিবিধ পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড সন্তান আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী নৌকার চুড়ান্ত প্রার্থী ঘোষণায় তার নিজ গ্রামের শতশত লোকজন এক হয়ে আনন্দ উচ্ছ্বাস নিয়ে মিছিল করে পটিয়া পৌর সদর মহাসড়কে। এসময় সাধারণ জনগণ মিছিলকে স্বাগত জানান। মিছিলটির নেতৃত্ব দেন সাবেক ছাএনেতা
টিপু সুলতান মানিক।

পরে মুন্সেফ বাজার দলীয় কার্য়লয়ে সামনে সংখিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ছাএলীগ ও যুবলীগে সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন, প্রধান বক্তা ছিলেন, পটিয়া সরকারি কলেজ ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, বক্তব্য রাখেন নুরুল ইসলাম, ইকবাল হোসেন, সাইফুদ্দিন ভোলা, আবু তৈয়ব,
সোহেল, পাবেল,বেলাল, পারবেজ,সাকিব, মানিক,সুজন,রুবেল,সানি,আরমান,,আকাশ, জুয়েল, সাকিব,আসিক, আসু,সাদেক, রায়হান প্রমুখ। ডিএম জমির উদ্দিন বলেন গত ১৫ বছর বিচ্ছু শামসু এমপি হয়ে পটিয়ার গাছ, বাঁশ, মাটি, ভুমি দখল করে এক রামরাজত্ব কায়েম করে ছিল। গত ২৮ নভেম্বর চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করে আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী কে নৌকা’র মাঝি করেন। ফলে দীর্ঘ ১৫ বছর বিচ্ছু শামসুর অপশাসন মুক্ত হয়েছে। আগামী ৭ জানুয়ারি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী কে ভোঠ দিয়ে শামসুল চৌধুরীর বিভিন্ন অপকর্মে দাঁত ভাঙা জবাব দেওয়ার আহবান জানান।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

০২/১২/২০২৩ ইং।