print news || Dailydeshsomoy

প্রকাশিত,৮ মার্চ, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব
এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮মার্চ) সোমবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মোঃআনিছুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পৌর মেয়র নারী নেত্রী আঞ্জুমান আরা,জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ,জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা,সরকারি কর্মকর্তা,বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন শ্রেনী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন।